ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সৈয়দপুরে বিসিক শিল্পনগরীর আমিনুল গ্রুপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরীর আমিনুল গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও পরে উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।


সৈয়দপুর ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার দৈনিক অধিকারকে জানান, আনুমানিক পৌনে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনে লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারখানার অনেক প্লাইউড তৈরির কাঁচামাল পুড়ে গেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑